,

মাহমুদউল্লাহকে রেখেই ওয়ানডে দল ঘোষণা

news-image

 

স্পোর্টস ডেস্ক :শততম টেস্টের দল থেকে বাদ পড়েছেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টির দলে মাহমুদউল্লাহ থাকবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সব সংশয়কে দূরে ঠেলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রেখে দেওয়া হয়েছে এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে।

সোমবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করে। এই দলে নতুন মুখ বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।

দলে আরো আছেন অলরাউন্ডার শুভাগত হোম ও উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। টেস্টে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে জায়গা পাওয়া লিটন দাসের এই দলে জায়গা হয়নি। দলে নেই মেহেদী হাসান মিরাজও।

২৫ ও ২৮ মার্চ এবং ১ এপ্রিল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচ হবে দিবা-রাত্রির।

ওয়ানডের বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় চৌধুরী, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী ও নুরুল হাসান সোহান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের