,

নারকেল তেলে মুছল হোলির রং

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত জানুয়ারিতে মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমাটি। বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে এটি। সিনেমার সাফল্যের পার্টি শেষে লস অ্যাঞ্জেলেস থেকে ভারতে ফিরেছেন দীপিকা।

এদিকে আজ হোলি খেলায় মেতেছেন বলিউড অভিনয় শিল্পীরা। বাদ নেই দীপিকা পাড়ুকোনও। হোলির দিনে গত বছর সিনেমার শুটিংয়ে দেশের বাইরে থাকলেও এবার দেশেই রয়েছেন তিনি। পরিবারের সঙ্গেই এবার হোলির দিন কাটাচ্ছেন তিনি। আর হোলির রঙে যেন চুলের ক্ষতি না হয় সে দিকটাও নজর রাখছেন দীঘল চুলের অধিকারী এ অভিনেত্রী। আর এ বিষয়ে তার আস্থা নারকেল তেলে।

এ প্রসঙ্গে দীপিকা পাড়ুকোন বলেন, ‘গত বছর হোলির দিনে আমি কানাডায় এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার শুটিং করছিলাম। এ বছর পরিবারের সঙ্গে হোলি উৎসব পালন করব। এই দিনে আমরা পরিবারের সবাই নারকেল তেল ব্যবহার করি। এটি চুলকে রক্ষা করে এবং রঙের কারণে চুলের যে ক্ষতি হয় তা পূরণ করে।’

হোলি উৎসবে নিয়ে তার স্মরণীয় স্মৃতি হিসেবে দীপিকা জানান, বাড়িতে বন্ধুদের সঙ্গে রং নিয়ে খেলার স্মৃতি তার কাছে আজও স্মরণীয় হয়ে আছে। এ অভিনেত্রী আরো জানান, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমার ‘বালাম পিচকারি’ গানটি হোলি নিয়ে তার সবচেয়ে পছন্দের গান। আর খাবারের বিষয়ে এ অভিনেত্রী বাড়ির খাবার বেশি প্রাধান্য দেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের