,

ভিকারুননিসার বর্ধিত ফি স্থগিত

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির নির্ধারণ করা বর্ধিত ফি স্থগিত করেছেন হাইকোর্ট। এক বছরের জন্য এ স্থগিতাদেশ দেয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা বোর্ডের প্রবিধানমালার ৩৯ ধারা, যার মাধ্যমে অ্যাডহক কমিটি করা হয়েছে, তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।

শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকার ডিসিসহ নয়জনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার আইনজীবী ইউনুছ আলী আকন্দের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

প্রসঙ্গত, অ্যাডহক কমিটির মাধ্যমে ভিকারুননিসা কর্তৃপক্ষ স্কুল পর্যায়ে মাসে ৩০০ ও কলেজ পর্যায়ে ৫০০ টাকা হারে বেতন বাড়িয়েছে। তাছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে বার্ষিক ৫০০ টাকা ‘হিতৈষী ভাতা’ নেয়া হচ্ছে।

এদিকে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০০৯ সালের প্রবিধানমালার ৩৯ ধারায় বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্রমত ম্যানেজিং কমিটি পুনর্গঠনে ব্যর্থ হলে তা সঠিকভাবে গঠিত না হলে বা ভেঙে দেয়া হলে অনধিক ছয় মাসের জন্য অ্যাডহক কমিটি গঠিত হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের