,

কুষ্টিয়ায় বিদেশী নারী সাংবাদিককে উত্ত্যক্তের ঘটনায় হোটেল মালিক আটক

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : বিদেশী সাংবাদিক এ্যালিসন জয়েসকে উত্ত্যক্তকারী কুষ্টিয়া শহরের খেয়া হোটেলের মালিক বিশ্বনাথ সাহা বিশুকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে শহরের অর্জুনদাশ আগারওয়ালা রোডের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, জয়েসকে উত্ত্যক্তকারী খেয়া হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশুকে আটক করেছে পুলিশ। তাকে আদালতে নেয়ার প্রস্তুতি চলছে।

ওসি জানান, গত ১২ মার্চ কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন এ্যালিসন জয়েস। একই দিন তিনি সাধারণ ডায়েরি করেন কুষ্টিয়া সদর মডেল থানায়। অভিযোগ ও সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে কুষ্টিয়ার জজ কোর্টের সদর আদালতে আবেদন করা হয়। আদালতে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ তদন্ত করার অনুমতি প্রদান করেন।

পরে পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে দুপুরে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মার্চ রাতে কুষ্টিয়ার খেয়া আবাসিক হোটেলে অবস্থান করছিলেন মার্কিন ফটো সাংবাদিক এ্যালিসন জয়েস। রাত একটার দিকে হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশু মদ্যপ অবস্থায় তার কক্ষে প্রবেশ করতে মোবাইলে কল করেন। কল রিসিভ না করায় প্রায় ৩০ মিনিট ধরে তিনি দরজা ধাক্কাধাক্কি করেন।

একপর্যায়ে হোটেলে থাকা অরেকটি চাবি দিয়ে গেট খোলার চেষ্টা করেন তিনি। ঘটনার সময় কক্ষে একা অবস্থান করছিলেন ওই নারী সাংবাদিক। ওই সময় চরম আতংকিত হয়ে পড়েছিলেন তিনি। আতংকিত অবস্থায় বাংলাদেশী সহকর্মী সাংবাদিক আলী এহসানকে মোবাইলে ঘটনাটি জানালে তিনি কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করেন।

বিশু সাহা আটকের সংবাদ শুনে এ্যালিসন জয়েস মোবাইল ফোনে বাংলাদেশ পুলিশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা