,

ফ্লাইওভার দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজাধনীর মালিবাগে উড়াল সেতুর গার্ডার পড়ে হতাহতের ঘটনা অনুসন্ধানে মৌচাক-মালিবাগ ফ্লাইওভার প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার দুপুরে মালিবাগ রেলগেট এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শনকাল এসে উপস্থিত সাংবাদিকদের একথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর মেয়র সাঈদ খোকন।

ক্ষতিগ্রস্তু ব্যক্তি ও পরিবারের প্রতি ক্ষতিপূরণ প্রদান ও আহতদের চিকিৎসার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, দুর্ঘটনায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

প্রসঙ্গত, রবিবার দিবাগত গভীর রাতে মালিবাগ রেলগেট সংলগ্ন নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে স্বপন নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক প্রকৌশলী ও পথচারী। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা