,

মেয়র আরিফুলের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। তাঁর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এতে আরিফুল হকের মেয়র হিসেবে দায়িত্ব পালনে আইনগত কোনা বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আবদুল হালিম কাফী।

২০১৫ সালের ৭ জানুয়ারি ফৌজদারি মামলায় অভিযোগপত্রে নাম আসার পর এক আদেশে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিটটি করেন। আদলতে তাঁর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মইনুল হোসেন ও আবদুল হালিম কাফী।

কাফী বলেন, মেয়র হিসেবে আরিফুল হকের দায়িত্ব পালনে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন আদালত; তাঁকে হয়রানিও করা যাবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা