,

কষ্টে আছেন সালমান খান

news-image

বিনোদন ডেস্ক : ‘সুলতান’ ছবিতে একজন কুস্তিগিরের চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান। যুবক থেকে এক পরিণত বয়সের কুস্তিগির—দুটো চরিত্রেই দুইভাবে সেখানে দেখা গিয়েছিল তাঁকে। পরিণত বয়সের ‘সুলতান’ হওয়ার জন্য সাল্লুকে ওজন বাড়িয়ে ৯৬ কেজি করতে হয়েছিল। এই ছবির শুটিং শেষ হতে না হতেই পরপর কয়েকটি ছবির কাজ শুরু করেন তিনি। সেখানে তো আর পালোয়ানের শরীর হলে চলবে না। এ জন্য সালমানকে আবার ফিরে যেতে হয় আগের দেহ গড়নে। একবার ওজন বাড়াও, আবার কমাও—এই নিয়ে মহা ঝামেলায় পড়েন এই অভিনেতা। ওজন কমানোর অভিজ্ঞতাকে তিনি তাই তাঁর জীবনের ‘অতি কষ্টের’ অভিজ্ঞতা বলছেন।
এখন সালমান ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে অভিনয় করছেন। এই ছবির জন্য ১৮ থেকে ২০ কেজি ওজন কমিয়েছেন। সামনে রেমো ডি’সুজার একটি ছবিতে কাজ করার কথা আছে। সেই ছবির বিষয়বস্তু নাচ। তাই ওই ছবিটির জন্য ‘ভাইজান’ সালমানকে হতে হবে আরও হালকা-পাতলা গড়নের। শরীরচর্চা করে তাই শরীরের বাড়তি চর্বি ঝড়াতে হচ্ছে এই ৫১ বছর বয়সী তারকাকে। হিন্দুস্থান টাইমস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা