,

দ্বিতীয় টেস্টে পরিবর্তনের ইঙ্গিত

news-image

 

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

জয়বাংলা টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী বুধবার শ্রীলঙ্কার পি. সারা ওভাল স্টেডিয়ামে শুরু হবে। প্রথম ম্যাচ জিতে বাংলাদেশের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। বুধবার থেকে শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ। টিম কম্বিনেশন ও কন্ডিশনের কথা চিন্তা করে সেরা একাদশে পরিবর্তেনের ইঙ্গিত দিয়েছেন হাথুরুসিংহে।

শনিবার ম্যাচ শেষ করে রাতেই কলম্বো পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। আজ দুপুরে পি. সারায় অনুশীলন করে টাইগাররা। প্রথম টেস্ট খেলা ক্রিকেটারদের বাইরের ৫ ক্রিকেটার রাব্বী, রুবেল, মোসাদ্দেক, সাব্বির ও তাইজুল ইসলাম আজ ঐচ্ছিক অনুশীলন করেছেন। তাদের সঙ্গে যোগ দেন দ্বিতীয় টেস্টে ডাক পাওয়া ইমরুল কায়েস। এ ছয় ক্রিকেটারদের নিয়ে দুপুর ২টায় অনুশীলনে আসেন হাথুরুসিংহে। ছিলেন ব্যাটিং পরামর্শক থিলান সাবারাবীরা। ঘন্টা দুইয়েকের অনুশীলন শেষে হাথুরুসিংহে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে একাদশের পরিবর্তনের ইঙ্গিত দেন।

শততম টেস্টে কোনো পরিবর্তন আসছে কি না? এমন প্রশ্নের জবাবে চন্ডিকা হাথরুসিংহে বলেন,‘শততম টেস্টের কারণে কোনো পরিবর্তন আসছে না। কিন্তু কন্ডিশনের কারণে পরিবর্তন আসতে পারে।’

লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে তিন পেসার নিয়ে খেলায় প্রশ্ন উঠেছিল। শেষ দুদিন স্পিনাররা বাড়তি সুবিধা পাবে তা জানা সত্ত্বেও পেসার সংখ্যা দুই থেকে তিন করে বাংলাদেশ। অন্যদিকে নিজেদের চিরচেনা উইকেটে বল হাতে তিন স্পিনারে দাপট দেখায় শ্রীলঙ্কা। বাংলাদেশের দুই ইনিংসের ২০ উইকেটের ১৮টি উইকেট নেন স্পিনাররা।

পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান অটোমেটিক চয়েজ। তার সঙ্গে শুভাশীষ রায় যুক্ত হলে তিন পেসার নিয়ে বোলিং অ্যাটাক সাজায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে আসতে পারেন তাইজুল ইসলাম। হায়দরাবাদ টেস্টে অসাধারণ বোলিং করা তাইজুল তৃতীয় স্পিনার হিসেবে খেলতে পারেন শততম টেস্টে।

তবে তাইজুল যে খেলতে পারেন তা নিশ্চিত করেননি হাথুরুসিংহে,‘আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলেছি। ফাস্ট বোলাররা নিয়ন্ত্রণে ছিল। তাইজুল এসজি বলের থেকে কোবাবুরা বলে ভিন্ন বোলিং করেছিল এর আগে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে