,

এবার ইলিশ ধরা বন্ধ ৩০ দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : ইলিশের উৎপাদন বৃদ্ধি, উন্নয়ন ও মা-ইলিশ নিধন রোধের লক্ষ্যে নদনদীর জাটকা প্রধান অঞ্চলে প্রজনন মৌসুমে ২২ দিন পর্যন্ত মা-ইলিশ আহরণ নিষিদ্ধের সময়সীমা বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে।

রবিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এই সময়সীমা বাড়ানোর ঘোষণা দেন। কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন মন্ত্রী।

সরকার জাটকাপ্রধান অঞ্চলে পাঁচটি অভয়াশ্রমে প্রতিষ্ঠার পর প্রতিবছর প্রজননের মৌসুমে অর্থাৎ আশ্বিন মাসের ভরাপূর্ণিমার পূর্বের চার দিন, পূর্ণিমার একদিন এবং পরের ১৭ দিন মিলে মোট ২২দিন মা-ইলিশ ধরা নিষিদ্ধ করেছিল। ফলে গতবছর ইলিশের উৎপাদন ব্যাপকভাবে বেড়ে যায়। এর আগে এই নিষেধাজ্ঞার সময়সীমা ছিল মোট ১৫ দিন।

জাটকা নিধন রোধ এবং মা-ইলিশ ধরার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপের ফলে বিগত কয়েক বছর ইলিশের উৎপাদন প্রতিবছর ১০-১২ হাজার মেট্রিকটন করে বৃদ্ধি পেয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে ইলিশের উৎপাদন প্রায় চার লাখ টনে উন্নীত হয়েছে।

এরই ধারাবাহিকতায় চলতি মাসের ১১ থেকে ১৭ মার্চ পর্যন্ত ইলিশের জাটকা নিধন রোধে ‘জাটকা-সংরক্ষণ সপ্তাহ-২০১৭’ পালিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের