,

হোমনায় কে.এম.কে মৎস প্রকল্পের শুভ উদ্বোধন

news-image

আবু রায়হান চৌধুরী : কুমিল্লার হোমনায় ৩ গ্রামের যুবসমাজের উদ্যোগে মৎস সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ধানি জমিতে মৎস চাষের জন্য ‘মেসার্স কেএমকে মৎস প্রকল্প’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার আসাদপুর ইউনিয়নের কৃপারামপুর গ্রামের ধানি জমিতে এ প্রকল্পের উদ্বোধন করেন আসাদপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠান। এসময় কৃপারামপুরÑমনিপুরÑকলাগাছিয়া (কেএমকে) মৎস প্রকল্পের সভাপতি মো. বশির আহমেদের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্পের সাধারন সম্পাদক মো. মরতুজা হাসান জামাল, বশিরুল ইসলাম নসু মাষ্টার, সামসুল হক মেম্বার, মনির হোসেন মেম্বার, আশিক মেম্বার, আব্দুল হক, ডা. মতিউর রহমান, শাহ জাহান মেম্বার, মো. মুকবল সওদাগর, মো. ছানাউল্লাহ সরকার, ডা. খাইরুল বাশার, ডা. দৌলত, মনিরুজ্জামন বালু, আব্দুল জলিল, আজিজ ভূঁইয়াসহ প্রকল্পের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার আসাদপুর ইউনিয়নের কৃপারামপুর গ্রামের প্রায় ১২০ একর ধানি জমিতে ৩ গ্রামের (কৃপারামপুর মনিপুর ও কলাগাছিয়া) যুব সমাজের সমন্বিত চেষ্টায় প্রকল্পটিতে ৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে উদ্বোধন করা হয়।
আসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠান বলেন, ৩টি গ্রামের যুবকদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। তাদের এই প্রকল্পটি একদিকে যেমন মৎস আহরণ করে দেশের আমিষের চাহিদা পুরণ করবে; অন্যদিকে দারিদ্রতা ও বেকারত্ব দুর করতে সহায়ক হবে।
প্রকল্পের সাধারন সম্পাদক মো. মরতুজা হাসান জামাল বলেন, আমাদের এই প্রকল্পের ভিতরের সকল ধানি জমির সেচ ফ্রি দিচ্ছি। এই প্রকল্পের মাধ্যমে আসা আয়ের উৎস থেকে আমরা জনকল্যাণ মূলক কাজে ব্যয় করবো। যুব সমাজকে মাদক ও বেকারত্ব থেকে মুক্তির লক্ষ্যেই এই প্রকল্পটি চালু করেছি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে