,

এবার সানির লাস্যের আঁচ পোয়াবে দক্ষিণী সিনেমাও

news-image

বিনোদন ডেস্ক :ক্রমেই জমে উঠছে সানি লিওনের ছবি-বাজার। বলিউডে ছবির মুখ্য চরিত্র থেকে আইটেম নম্বর, সবেতেই হাত পাকিয়ে ফেলেছেন সানি। এবার পালা দক্ষিণে যাওয়ার। ‘রইস’য়ে ‘লায়লা ও লায়লা’ গানে সানির শরীরী বিভঙ্গে বেশ মজেছেন দর্শকরা। ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমার জন্য অফারও এসেছে তাঁর কাছে। যোগাযোগ করেছেন দক্ষিণ ভারতের পরিচালকরাও।

শোনা যাচ্ছে, পরিচালক প্রবীণ সাত্তারু তাঁর আগামী এক তেলুগু ছবির জন্য সানির দ্বারস্থ হয়েছেন। ছবির একটি গানের সঙ্গে কোমর দোলান সানি, এমনটাই চান পরিচালক। প্রবীণ জানান, এই গানটির জন্য তাঁর প্রথম পছন্দ ছিল সানি। ছবিতে গানটি এমন মুহূর্তে রয়েছেন, যার জন্য একটি পরিচিত মুখ তাঁদের দরকার ছিল। তেলুগু চলচ্চিত্র জগতে বহু তারকা রয়েছেন ঠিকই। কিন্তু দক্ষিণেও সানির জনপ্রিয়তার কথায় মাথায় রেখে তাঁকেই চেয়েছেন প্রযোজকরাও।

তবে এই গান কোনও আইটেম নম্বর নয়, তা প্রথমেই স্পষ্ট করে দিয়েছেন পরিচালক। প্রবীণ জানান, “এই গানটি ছবিরই একটা গুরুত্বপূর্ণ অংশ। কোনও আইটেম সং নয়। ছবির দ্বিতীয়ার্ধে এটাই একমাত্র গান।” গানটিতে একদম অন্য অবতারে সানিকে দেখা যাবে বলে জানান তিনি। ইন্দো-কানাডিয়ান পর্নস্টার থেকে বলিউড সেনসেশন হয়ে ওঠার রাস্তাটা মোটেই সহজ ছিল না সানি লিওনের জন্য। কিন্তু তিনি তা করে দেখিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের