,

একই মঞ্চে সেরার তকমা জিতলেন সলমন-অনুষ্কা

news-image

 

বিনোদন ডেস্ক :আমির, সলমন, শাহরুখ নন। অসাধারণ অভিনয় দিয়ে সেরার সেরা তকমা জিতে নিলেন বিগ বি। ‘পিঙ্ক’ ছবির জন্য জি সিনে অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার ঝুলিতে ভরলেন অমিতাভ বচ্চন। তবে সলমন খানের ভক্তরা তাঁকে হতাশ করেননি। গত বছর মুক্তি পাওয়া ‘সুলতান’ ছবিতে দাবাং খানের অভিনয় মনে ধরেছিল সিনেপ্রেমীদের। আর সেই সুবাদেই দর্শকদের বিচারে সেরা অভিনেতার শিরোপা পেয়ে গেলেন সলমন।
শনিবার মুম্বইয়ে জি সিনে অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। বি-টাউনের একঝাঁক তারকার উপস্থিতি ও পারফরম্যান্সে রঙিন হয়ে ওঠে পুরস্কারের অনুষ্ঠান মঞ্চ। প্রিয়াঙ্কা, দীপিকাকে পিছনে ফেলে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন বলিউডের নয়া সেনসেশন আলিয়া ভাট। আবার দর্শকরা সেরা হিসেবে বেছে নিলেন ‘সুলতান’ ছবির কুস্তিগির অনুষ্কা শর্মাকে। আমির খান সেরা অভিনেতার পুরস্কার না পেলেও তাঁর ছবি ‘দঙ্গল’ সেরা ছবির শিরোপা জিতে নিয়েছে। আর জুরিদের বিচারে গত বছরের সেরা ছবি হয়েছে ‘পিঙ্ক’। এদিকে, সেরা পরিচালকের পুরস্কার-সহ মোট ছ’টি জি সিনে অ্যাওয়ার্ড ঝুলিতে ভরেছে সোনম কাপুর অভিনীত ‘নীরজা’। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ গানের জন্য সেরা গায়ক হয়েছেন অরিজিৎ সিং।

ছোটপর্দায় দেখার আগে এক নজরে জেনে নিন আর কোন ছবি ও অভিনেতা কী পুরস্কার পেলেন।

সেরা সহ-অভিনেতা: ঋষি কাপুর (কাপুর অ্যান্ড সনস)
সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (নিরজা)
সেরা মিউজিক: অ্যায় দিল হ্যায় মুশকিল

সেরা ডেবিউ পরিচালক: অনিরুদ্ধ রায়চৌধুরি (পিঙ্ক)
সেরা গান: চান্না মেরেয়া (অ্যায় দিল হ্যায় মুশকিল)

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের