,

‘আয়ু-উচ্চতা বেশি হবে মহাকাশ কলোনিবাসীদের’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ২০ বছর পরেই মহাকাশ কলোনিতে বসবাস করবেন কয়েক হাজার মানুষ বলে আশায় বুক বেঁধেছেন বিজ্ঞানীরা। ওই সব মানুষের আয়ু ও উচ্চতা বেশি হবে বলেও ধারণা বিজ্ঞানীরাদের।

এই দাবির পক্ষে কথা বলেন ব্রিটিশ আন্তঃগ্রহ প্রতিষ্ঠান বিআইএস-এর বিশেষ মহাকাশ প্রকল্পের প্রধান জেরি স্টোন।

১৯৭০ সালে মহাকাশে মানুষের স্থায়ী বসবাস সংক্রান্ত আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষণার সূত্র ধরে গত কয়েক বছর যাবত অনুসন্ধান চালাচ্ছেন প্রতিষ্ঠানের একদল বিজ্ঞানী।

স্টোন জানান, চাঁদ ও বিভিন্ন গ্রহাণু থেকে সংগ্রহ করা পদার্থ কাজে লাগিয়ে মহাকাশে মানুষের বসবাসের উপযোগী আবাসন গড়ে তোলা যাবে।

প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে সম্প্রতি ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকাকে তিনি ব্যাখ্যা করেছেন যে, বিজ্ঞানীদের প্রাথমিক কাজ হবে সোলার প্যানেলের সাহায্যে পৃথিবীতে বিকল্প শক্তি সৃষ্টি করে পাঠানো।

তার দাবি, বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাতায়াতকারী সূর্যের রশ্মি থেকে তৈরি শক্তির তুলনায় মহাকাশে সৃষ্ট শক্তি অনেক বেশি কার্যকারী হবে। এই শক্তি কাজে লাগিয়ে ভবিষ্যতে মহাকাশে নানান শিল্প গড়ে উঠবে বলেও তিনি মনে করেন।

স্টোন আরো জানান, মহাকাশে পৃথিবীর কক্ষপথে অবস্থিত বিশাল আকৃতির ফাঁকা সিলিন্ডারের ভিতরে মানুষের বসবাসের কলোনি গড়ে তোলা হবে। কক্ষপথে প্রদক্ষিণ করা সিলিন্ডারের ভিতরে বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় কৃত্রিম মাধ্যাকর্ষণ তৈরি করা হবে।

এর আগে মহাকাশ কলোনির জন্য জরুরি সিলিন্ডারের বিভিন্ন নকশা তৈরি হয়েছে। বিজ্ঞানীরা সেই সমস্ত নকশাকে যথাক্রমে আইল্যান্ড ওয়ান, টু ও থ্রি নামে চিহ্নিত করেছেন। বিআইএস-এর তৈরি সাম্প্রতিক নকশার সাঙ্কেতিক নাম দেয়া হয়েছে আইল্যান্ড জিরো। মাধ্যাকর্ষণের সঙ্গে সঙ্গে তারা মহাকাশ কলোনির অভ্যন্তরীণ ভূমির উচ্চতা নিয়ে চিন্তাভাবনা করছেন।

বিজ্ঞানী জেরি স্টোনের দাবি, পৃথিবীর চেয়ে মহাকাশের বাসিন্দাদের গড় আয়ু বাড়বে। পাশাপাশি তাদের উচ্চতাও সাধারণ মানুষের তুলনায় বেশি হবে। তার মতে, এর অন্যতম কারণ মহাকাশের দূষণহীনতা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের