,

স্বার্থ বিকিয়ে ভারতের সাথে চুক্তি নয় : সেতুমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দেশের স্বার্থ বিকিয়ে ভারতের সাথে কোনো চুক্তি করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক ইতিবাচক। সেদেশের সাথে কোন চুক্তি হলে তা জাতীয় স্বার্থেই হবে। দেশের স্বার্থ বিকিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো চুক্তি করবেন না।

রবিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার ভারত সফরের কথা শুনেই বিএনপি তাদের পুরাতন ভারতবিরোধী ভাঙ্গা রেকর্ড বাজানো শুরু করেছে। প্রধানমন্ত্রীতো এখনো ভারতে যাননি। যাবার আগেই আপনারা বিভিন্ন কথা বলা শুরু করেছেন। আমি স্পষ্টভাবে বলছি, শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে কোনো চুক্তি করবেন না।

জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ এবং শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু এই আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের