,

আখাউড়া স্থলবন্দরে আগামী কাল  সোমবার  আমদানি-রফতানি বন্ধ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ সোমবার সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। দোল পূর্ণিমা ও হোলি উৎসবের কারণে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখা হবে। তবে আমদানি-রফতানি বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের পাসপোর্টধারী বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন ও জানান, রোববার হঠাৎ করে ভারতীয় ব্যবসায়ীরা আমাদের ফোন করে জানিয়েছেন দোল পূর্ণিমা ও হোলি উৎসবের কারণে সোমবার তাদের শ্রমিকরা পণ্য পরিবহন করতে পারবে না। এজন্য এদিন পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে মঙ্গলবার সকাল থেকে যথারীতি সব ধরনের পণ্য আমদানি-রফতানি শুরু হবে।
উল্লেখ্য, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, প্লাস্টিক ও সিমেন্টসহ অর্ধ-শতাধিক পণ্য রফতানি করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের