,

‘ভূতের ভয়ে’ বাড়ি ছাড়লেন ব্রাজিলের প্রেসিডেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের ‘ভূতের ভয়ে’ রাজধানী ব্রাসিলিয়ার নতুন বিলাসবহুল বাড়িটি ছাড়তে বাধ্য হয়েছেন। তিনি জানান, বাড়িটি ছিল ভুতুড়ে পরিবেশের এবং সেখানে অদ্ভুত ধরনের শব্দ হতো।

শনিবার ৭৬ বছর বয়সী তেমের সস্ত্রীক তার বিলাসবহুল বাড়ি ‘অ্যালভোরাদা প্যালেস’ ছাড়ার কথা জানান। তাদের ছেলেও বাড়ি ছেড়ে গেছেন। অ্যালভোরাদা প্যালেস ছেড়ে তারা একই এলাকায় ভাইস প্রেসিডেন্ট ভবনে উঠেছেন।

ব্রাজিলের গ্লোবো নামের একটি পত্রিকা জানিয়েছে, প্রেসিডেন্ট তেমেরের স্ত্রী ভূত থেকে মুক্তি পাওয়ার জন্য একজন পাদ্রী ঠিক করেছিলেন। বিলাসবহুল এ বাড়িটিতে ছিলো একটি পুল, ফুটবল মাঠ, চ্যাপেল, মেডিক্যাল সেন্টার এবং স্প্রলিং লন।

শনিবার তেমের ব্রাজিলের সাপ্তাহিক পত্রিকা ভেজাকে জানান, তিনি এবং তার ৩৩ বছর বয়সী স্ত্রী মারসেলা মনে করেন, বাড়িটি ছিল ভুতুড়ে এবং সেখানে নানা ধরনের ভৌতিক শব্দ হতো। তিনি জানান, আমি সেখানে অদ্ভুত কিছু অনুভব করতাম, প্রথম রাত থেকেই আমি সেখানে ঘুমাতে পারিনি। বিদ্যুৎ ব্যবস্থাও ভালো কাজ করত না।

তিনি জানান, তার স্ত্রী মারসেলারও একই ধরনের অনুভূতি কাজ করত। শুধুমাত্র ছেলে মিশেলজিনহো সেখানে দৌড়াদৌড়ি করত এবং বাড়িটি পছন্দ করেছিল। তিনি বলেন, আমরা সেখানে কখনো ভালো বোধ করিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের