সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরব-আশুগঞ্জ দ্বিতীয় রেলসেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে

news-image

নিজস্ব প্রতিনিধি : ভৈরব -আশুগঞ্জ দ্বিতীয় রেলসেতুর নির্মাণ কাজ  কয়েক দফা সময় বাড়ানোর পর প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে সেতুটির প্রায় ৯১ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানা যায় । সব কিছু ঠিক থাকলে এপ্রিল মাসের মধ্যেই সেতুটি উদ্বোধন সম্ভব বলে জানিয়েছে রেলওয়ের কর্মকর্তারা। এ অবস্থায় গুরুত্বপূর্ণ এই সেতুটি চালু হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে সময় কমে আসার পাশাপাশি ট্রেনের সংখ্যা বাড়বে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২০১৩ সালের ডিসেম্বর মাসে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন ও এফকন যৌথভাবে বর্তমান ভৈরব রেল সেতুর চল্লিশ মিটার দক্ষিণে মেঘনা নদীর উপর আরো একটি রেল সেতু তৈরী করার কাজ শুরু করে। প্রকল্পের মেয়াদ অনুযায়ী ২০১৬ সালের জুন মাসে সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু নানা বাধার কারণে দু’বার সময় বাড়ানো হয়। তবে সব প্রতিকূলতাকে পেরিয়ে চলতি বছরের এপ্রিলের মধ্যে সেতুটি ট্রেন চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। দ্বিতীয় ভৈরব সেতু প্রকৌশলী অমিতাভ দত্ত বলেন, ‘এইটা খুব সহজ কাজ নয়। আড়াই বছরে বার বার প্রশ্ন উঠেছে। তবে আমাকে দেওয়া সময়ের আগে কাজটি শেষ হবে।’ দ্বিতীয় ভৈরব সেতুর প্রকল্প পরিচালক বলেন, ‘সব দিক থেকে সব ধরণের কাজ দ্রুত চলছে।’ রেলওয়ের মহাপরিচালক জানান, সেতুটি নির্মাণের পর ঢাকা-চট্টগ্রাম রেল পথের পুরো অংশ ডাবল লাইন হয়ে যাবে। এতে যাতায়াতের সময়সীমা কমে আসার পাশাপাশি ট্রেনের সংখ্যাও বাড়বে। বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. আমজাদ হোসেন বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রেল পথের পুরো অংশ ডাবল লাইন হলে ট্রেন একদিক দিয়ে আসবে একদিক দিয়ে যাবে। এতে করে আর রেল ক্রসিং থাকবে না। স্বাচ্ছন্দ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবে।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই