,

আখাউড়া আন্তর্জাতিক স্হলবন্দরে ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ আপাতত বন্ধ

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আন্তর্জাতিক স্থলবন্দর চেকপোস্ট এলাকায় পুলিশের ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজে আপত্তি জানিয়েছে প্রতিবেশী দেশ ভারতের সীমান্তরক্ষীরা।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজটি বন্ধ করতে চিঠি পাঠিয়েছে। তাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ইমিগ্রেশন ভবন নির্মাণ করা যাবে না। আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের আবাসিক ও ব্যারাক নির্মাণের জন্য গত কয়েকদিন যাবৎত প্রাথমিক পর্যায়ের  মালামাল আনা হয়। কিন্তু ইমিগ্রেশন ভবন এবং সংশ্লিষ্ট সব ধরনের নির্মাণ কাজ হঠাৎই বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আখাউড়া ইমিগ্রেশনের একটি সূত্র কাজ বন্ধ করার ঘটনাটি স্বীকার করেছে। গত কয়েকদিন ধরে চেকপোস্টে পুলিশের নিজস্ব সম্পত্তিতে ইমিগ্রেশন কার্যালয়, পুলিশের আবাসিক ভবন এবং পুলিশ ব্যারাক নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়। এ জন্য মালামাল আনা হয়। হঠাৎ করে শুক্রবার থেকে আখাউড়া স্থলবন্দর বিজিবি কর্তৃপক্ষের মাধ্যমে বিএসএফের এক চিঠিতে ইমিগ্রেশন এলাকায় নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, `তারা কাজ করতে দিচ্ছে না। এখন আমরা তাদের বক্তব্য মন্ত্রণালয়ে পাঠাবো। সেখান থেকে সিদ্ধান্ত আসার পর ব্যবস্থা নেয়া হবে। এখন কাজ বন্ধ।’
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ্ আলী বলেন, ‘বিএসএফ বন্ধ করে দিয়েছে তা বলা যাবে না। মূলত জিরো লাইনের ১৫০ গজের মধ্যে কাজ করতে হলে বিপরীত দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। অনুমতি নেয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে। ’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা