,

বিশ্ব হকি লিগ: শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের জয়ের উল্লাস

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডারের সেমিফাইনালের আগেই ছিটকে পড়েছে বাংলাদেশ হকি দল। শক্তিশালী মিসরের কাছে বড় ব্যবধানে হেরেই সেই স্বপ্ন শেষ হয়ে যায় স্বাগতিকদের।

তবে আশার কথা, স্থান নির্ধারণী দুটি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষে ৯-০ গোলের বিশাল জয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পান জিমি-চয়না।

আজ রোববার টাইব্রেকারে ঘানার বিপক্ষে ৪-৩ গোলে জিতে পঞ্চম হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। অবশ্য ম্যাচের নির্ধারিত সময় ৩-৩ গোলে সমতা ছিল।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ঘানা। ১৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে অতিথি দলটিকে এগিয়ে দেন জনি বোতসিও। দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে খেলায় সমতা ফেরান মামুনুর রহমান চয়ন। ২১ মিনিটে চয়নের আরো একটি গোলে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

৪৩ মিনিটে ফিল্ড গোলে আবার ম্যাচে সমতা নিয়ে আসেন ঘানার এলিকেম আকাবা (২-২)। ৫৩ মিনিটে ম্যাথিউ দামালির পেনাল্টি স্ট্রোকের গোলে ৩-২ এগিয়েও যায় ঘানা।

ম্যাচের একেবারে শেষ মিনিটে খেলার সমতা ফেরান অধিনায়ক জিমি (৩-৩)। তাই ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জয়ের উল্লাস করে বাংলাদেশই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা