,

নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে প্রধান বাধা ৩ ‘এম’ : তারানা হালিম

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজনীতিতে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে তিনটি বিষয়কে ‘প্রধান বাধা’ হিসেবে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, রাজনীতিতে নারীর ক্ষমতায়নে বাধা তিন এম হচ্ছে ‘মেন, মাসল অ্যান্ড মানি’।

রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তারানা হালিম বলেন, পুরুষ প্রতিদ্বন্দ্বীরা অনেক ক্ষেত্রেই নারীদের বিরুদ্ধে জয়ী হতে ‘টাকা ও বাহিনীকে’ কাজে লাগান। প্রতিদ্বন্দ্বীরা জয়ীও হন, কারণ কিছু ক্ষেত্রে তারা অর্থব্যয় করতে পারেন, তাদের বাহিনী থাকে যারা তাদের বিভিন্নভাবে প্রমোট করে এবং সেই সঙ্গে এলাকায় একটি আধিপত্যও সৃষ্টি করে।

রাজনৈতিক দলগুলো নতুন নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ঝুঁকি নিতে চায় না বলেও মন্তব্য করেন সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য।

পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় ‘মানসিকতা পরিবর্তন’ই মূল চ্যালেঞ্জ বলে মনে করেন টেলিকম প্রতিমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা