,

টাঙ্গাইলে হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চাঞ্চল্যকর তোফাজ্জল হোসেন হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুর ১২টায় স্পেশাল আদালতের বিচারক স্পেশাল জজ ওয়াহিদুজ্জামান সিকদার এ রায় দেন। এসময় একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জারিমানা ও অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

এছাড়া এ মামলার আসামি রফিক, মনি মিয়া ও আক্কাস মিয়া মারা যাওয়ায় ও তোতা মিয়া ও মোনাক্কা বিবির বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাদের বেকুসুর খালাস প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইলিয়াস মিয়া, শাহজাব খান, বাবুল, দুলাল মিয়া, ইন্নস মিয়া, বিসু মিয়া, আশরাফ আলী, ফেরদৌস, পারভেজ, লিটন, শাহাদত হোসেন, আনোয়ার, দেলোয়ার, বাবু মিয়া ও মামুন মিয়া। এদের মধ্যে বাবু মিয়া ও মামুন মিয়া পলাতক রয়েছেন, বাকিরা জেলহাজতে। এছাড়া এ হত্যা মামলায় মঞ্জুরুল হক ও নলি মিয়াকে লঘু দণ্ড দেয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২২ মে মির্জাপুর উপজেলার হিলরা গ্রামের তোফাজ্জল হোসেনকে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে আসামিরা। পরে ওই দিনই নিহতের ভাই গোলাম কিবরিয়া বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ২৩ জনের নাম উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মুলতান উদ্দিন ও আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. সামসুদ্দিন।

এ প্রসঙ্গে আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মুলতান উদ্দিন জানান, মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রোববার দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জান দণ্ড বিধি’র ৩০২/১৩৯ ধারায় পলাতক ২ আসামিসহ মোট ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা