,

জঙ্গিদের ভার্চ্যুয়াল উপস্থিতি থাক‌তে পা‌রে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : জঙ্গিদের ভার্চ্যুয়াল উপস্থিতি থাক‌তে পা‌রে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, জঙ্গিদের ভার্চ্যুয়াল উপস্থিতি কো‌নো সীমান্ত মা‌নে না। এখন শুধু নি‌জের দে‌শের নিরাপত্তা নি‌শ্চিত করাই যথেষ্ট নয়।

আজ রবিবার সকা‌লে রাজধানীর এক‌টি হো‌টে‌লে ১৪ দে‌শের পু‌লিশ প্রধান‌দের সম্মেল‌নের উদ্বোধনী অনুষ্ঠা‌নে আসাদুজ্জামান খান এসব কথা ব‌লেন। তিন দিনব্যাপী ওই আন্তর্জাতিক সম্মেলনের আজ প্রথম দিন। অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশ পু‌লিশ ও ইন্টার‌পোল।

জ‌ঙ্গিবাদ দম‌নে বাংলা‌দেশ প্রতিবেশী দেশগু‌লোর সঙ্গ‌ে ‘ওয়ান টু ওয়ান কমিউনিকেশন’ চায় ব‌লে জানান পু‌লিশের মহাপ‌রিদর্শক এ কে এম শহীদুল হক।

ইন্টার‌পো‌লের সেক্রেটারি জেনা‌রেল জার‌গেন স্টক উদ্ভূত পরিস্থিতিতে দেশগু‌লোর ম‌ধ্যে যোগা‌যোগ বাড়া‌নোর কথা ব‌লেন। তি‌নি বলেন, এক দে‌শের অস্ত্র ও জ‌ঙ্গি অন্য দে‌শের মানুষ হত্যায় ব্যবহৃত হ‌তে পা‌রে।

জার‌গেন স্টক আরও ব‌লেন, ২০১৬ সা‌লের ১ জুলাই গুলশা‌নের হ‌লি আর্টিজা‌নের হামলার পর ইন্টার‌পোল তথ্য দি‌য়ে বাংলা‌দেশ‌কে সহ‌যো‌গিতা ক‌রে‌ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা