,

আবারও দেশ কাঁপিয়ে দিলেন আসিফ (ভিডিও)

news-image

অডিও ইন্ডাস্ট্রির যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। একটা সময় তার গান মানেই ছিল শ্রোতাদের কাছে উন্মাদনার বিষয়। তার কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘সাবাশ বাংলাদেশ’সহ অসংখ্য গান দেশ কাঁপিয়েছে, শ্রোতাদের মাতিয়েছে। আসিফের ক্যাসেট বা সিডি বাজারে আসলেই শ্রোতারা হুমড়ি খেয়ে পড়তেন গানের দোকানগুলোতে।

অডিও ইন্ডাস্ট্রির সেই জৌলুস আর নেই। অভিমান নিয়ে ফিরে গেছেন অনেক শিল্পীরাই। ফিরে গিয়েছিলেন আসিফ আকবরও। মাঝে আবারও গানের টানেই ফিরে এসেছিলেন। করেওছেন বেশ কিছু গান। কিন্তু নামের প্রতি সুবিচার করে শ্রোতাপ্রিয়তা পায়নি সেগুলো।

তবে সম্প্রতি প্রকাশ হওয়া ‘আগুন’ শিরোনামের গান দিয়ে আবারও দেশ মাতিয়ে দিলেন আসিফ আকবর। ফিরলেন নিজের চিরচেনা ছন্দে। গেল বৃহস্পতিবার (৯ মার্চ) আসিফের গাওয়া ‘আগুন’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। মাত্র ২ দিনেই এই খবর লেখা পর্যন্ত গানটি দেখেছেন ৪ লাখ, ১৪ হাজারেরও বেশি দর্শক।

‘লোকে বলে তুমি আগুন, ছাই বানাতে জুড়ি নাই / ভয়ে ভয়ে হাত ধরেছি, আমি কিন্তু পুড়ি নাই’- এমন কথার গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান আর সুর এবং সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। মিউজিক ভিডিওটি বানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির।

গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে চিত্রনায়ক আসিফ ইমরোজ ও অভিনেত্রী আফরিকে। সঙ্গে ছিলেন গায়ক আসিফ আকবর নিজেও।

ভিডিও প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘প্রত্যাবর্তনের পর বেশ কিছু গান আমি করেছি। তবে ‘আগুন’ গানটি হয়েছে একদম আমার গায়কীর নিজস্বে ফ্লেভারে। সহজ কথায় সুন্দর গান। এর সুর-সংগীতও হয়েছে শ্রুতিমধুর। আর মিউজিক ভিডিওটি নির্মাণের সময়ই আঁচ করেছিলাম ভালো কিছু হবে। অবশেষে একটি সাফল্যের পথে হাঁটছে ‘আগুন’। এই গানের সঙ্গে জড়িত প্রতিটি মানুষকে ধন্যবাদ। আর শ্রোতা-দর্শকদের জন্য ভালোবাসা।’

গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পেয়েছে।

ইউটিউবে দেখুন আসিফের আগুন :

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা