,

৫ উইকেট নিয়ে সাঈদ আজমলের চমক

news-image

স্পোর্টস ডেস্ক : একসময়ে ব্যাটসম্যানদের জন্য আতংক ছিলেন পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল। তবে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞার কবলে পড়ে যেন হারিয়েই গেছেন আজমল।

বোলিং অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ছাড়পত্র পেলেও দলে আর সুযোগ পান না আজমল। তবে বিভিন্ন দেশের টুর্নামেন্টে বল হাতে পারফর্ম করতে দেখা যায় আজমলকে।

হংকং লিগে মিসবাহ-উল-হকের দল হংকং আইল্যান্ড ইউনাইটেডের হযে খেলছেন এ ডান-হাতি অফব্রেক বোলার।

রোববার সিটি কাইটাকের বিপক্ষে দুর্দান্ত বল করেছেন আজমল। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে তার দল জয়ের মুখ দেখেনি।

টস হেরে আগে ব্যাট করতে নেমে আজমলের ঘূর্ণিতে ১৫৫ রানে অলআউট হয় সিটি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান আসে ক্রিস জর্ডানের ব্যাট থেকে। আজমল ৩২ রানের বিনিময়ে নেন ৫ উইকেট।

জবাব দিতে নেমে ১০৫ রানেই অলআউট হয় মিসবাহর আইল্যান্ড। আইল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ইয়ান বেল। তাছাড়া ২৭ রান আসে মিসবাহর ব্যাট থেকে।

সিটির হয়ে ক্রিস জর্ডান, আইজাজ খান, রায়াট এমরিট প্রত্যেকেই ৩টি করে উইকেট লাভ করেন।

বল ও ব্যাট হাতে অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কার পান জর্ডান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা