,

৩ বাংলাদেশীকে ধরে নেয়ার কথা স্বীকার বিএসএফের

news-image

নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে তিন বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার চারদিন পরও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ।
বিএসএফের হাতে আটক থাকা ওই তিন বাংলাদেশী হলেন- উপজেলার চকসব্দলগ্রামের আজিজুল হকের ছেলে আব্দুল মতিন (২৮), মৃত আক্তার হেসেনের ছেলে আবু হোসেন (২৬), ও মৃত তমিজ উদ্দিনের ছেলে সামসুর রহমান (২৭)।
তিন বাংলাদেশীকে ফেরত পেতে শুক্রবার দুপুরে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিষয়টি স্বীকার করে ১৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর আসরাফুজ্জান জানান, ৮ মার্চ উপজেলার চকসব্দল গ্রামের ওই তিন যুবক বাংলাদেশ সীমান্তের ২৬৬-৬৭ নং পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় অনুপ্রবেশের দায়ে ওই তিনজনকে আটক করে বিএসএফ। তবে শুরু থেকেই বিষয়টি অস্বীকার করলেও পতাকা বৈঠকে বিষয়টি স্বীকার করেছে বিএসএফ।
তিনি বলেন, ভারতীয় আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হবে।
এদিকে বিএসএফের হাতে আটক স্বজনদের পরিবার জানান, চারদিনেও তারা তাদের প্রিয়জনকে ফিরে পায়নি। কখন তারা ফিরবেন সেই অপেক্ষায় রোণাজারি করছেন তাদের পরিবার।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা