,

হঠাৎ মৌসুমী এই বৃষ্টি  কৃষকের বাম্পার ফলনের সম্ভাবনা

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার  বাঞ্ছারামপুরে গত দুই দিনের  মাঝারি বৃষ্টিতে এলাকার হাজারো কৃষকের মুখে আনন্দের হাসি। কৃষকরা  মনে করছেন সৃষ্টিকর্তা তাদের ভাগ্যের চাকা ঘুরাতে অসময়ে শুধুমাত্র কৃষি ফলনের জন্য বৃষ্টি হয়েছে। এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে গত দুদিনে বৃষ্টিতে ইরি, বোরো, মসুরি, তিল, মরিচ, রসুন, গম ইত্যাদি প্রত্যাশার চেয়ে দুগুণ বেশি ফলন হতে পারে। বৃষ্টির কারণে বিদ্যুত ও ডিজেল চালিত সেচ থেকে রক্ষা পাওয়ায় আর্থিক সাশ্রয় হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলা অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রধান জানান, ৯ হাজার ৫শ ১০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত লক্ষমাত্রা অনুযায়ী ইতোমধ্যে ৮ হাজার  ৫০ হেক্টর জমিতে রোপন কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছর ধানের দাম বেশি হওয়ায় বোরো আবাদ লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন। বৃষ্টি এতে আরো ইতিবাচক কার্যকারিতা রাখবে।

বর্তমানে বাঞ্ছারামপুরে চলছে বোরো আবাদের মৌসুম। আর এ মৌসুমকে ঘিরে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বাঞ্ছারামপুরের কৃষকরা। গতদিন বৃষ্টি হওয়ার কারণে আজ (শনিবার) ভোর থেকে বৃষ্টি উপেক্ষা করে  কাজ করছেন বোরো ক্ষেতে। বাঞ্ছারামপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,  চলতি বোরো মৌসুমে উপজেলার ১৩টি ইউনিয়ন, ১২১টি গ্রাম ও  ১টি পৌরসভার ৯ হাজার ৫শ ১০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
লক্ষমাত্রা অনুযায়ী ইতোমধ্যে উফসি ৬শ হেক্টর ও হাই ব্রিড ৫শ ৫০ হেক্টর জমির রোপন কাজ সম্পন্ন হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বাঞ্ছারামপুরস্থ বসুন্ধরা ফাউন্ডেশনের কর্মকর্তা মো: শাহজাহান জানান, আমাদের অধীন কৃষক সদস্য প্রায় ১৩ হাজার ৯শত। বর্তমানে আবহাওয়া যে ভাবে অনুকুলে রয়েছে এবং শেষ পর্যন্ত এভাবে অনুকুলে থাকলে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হবে বলে মনে করছেন বাঞ্ছারামপুরের কৃষকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে