,

যাজক হতে পারেন বিবাহিতরাও : পোপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :বিভিন্ন গির্জায় যাজকের সংখ্যা খুবই কমে যাচ্ছে। তাই সম্প্রতি জার্মানির এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস জানিয়েছেন, রোমান ক্যাথলিক গির্জায় বিবাহিত পুরুষদেরও এই পদে নিতে বাধা নেই। তাই যাজক হওয়ার নিয়ম পাল্টাতে বাধা নেই বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

তবে তার বক্তব্যে তিনি আরও জানান, “যারা আগে থেকেই বিবাহিত, এমন ব্যক্তিদের কথাই শুধু তিনি বলছেন। অবিবাহিত কোনও যাজক পরে বিয়ে করে নিলেন, এমন চলবে না। ”

পোপ এই সম্ভাবনার কথা খতিয়ে দেখতে বলে জানিয়েছেন। তিনি বলেন, “বিবাহিত যাজককে ঠিক কী ধরনের দায়িত্ব দেওয়া হবে, সেই নিয়েও ভাবতে হবে। কারণ যার পরিবার রয়েছে, তাকে হয়তো প্রত্যন্ত এলাকায় কাজে পাঠানো সম্ভব হবে না। ”

তবে ক্যাথলিক গির্জায় অবশ্য বিবাহিত যাজকের নজির রয়েছে। পোপ নিজেই ২০১৪ সালে বলেছিলেন, “বিবাহিত অ্যাঙ্গলিকান মন্ত্রীরা ক্যাথলিক গির্জায় যোগ দিয়েছেন, এমনটা তো হয়েছে। তাছাড়া অনেক বিবাহিত প্রোটেস্ট্যান্ট যাজক, যারা পরে ক্যাথলিক হয়ে গিয়েছেন, তারাও স্ত্রীর অনুমতিসাপেক্ষে যাজকের পদে থাকতে পারেন। “

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা