,

সউদি আরব থেকে সার কিনবে বাংলাদেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :চলতি বছরে সউদি আরব থেকে ইউরিয়া সার আমদানি শীর্ষক এক চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের লক্ষ্যে সউদির রাজধানী রিয়াদে বাংলাদেশ ও সউদি আরব সার আমদানি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ও সউদি আরবের বিখ্যাত সার ও রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সউদি অ্যারাবিয়া বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (সাবিক) মধ্যে এই চুক্তি হয়েছে।

চুক্তি অনুযায়ী, ২০১৭ সালে সউদি ওই কোম্পানির থেকে ৫ লাখ মেট্রিক টন ইউরিয়া সার ক্রয় করবে বাংলাদেশ। চুক্তিতে বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল এবং সাবিকের মহাব্যবস্থাপক আব্দুল নাসের আহমেদ আল-বাবতাইন স্বাক্ষর করেন।

রিয়াদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মোহাম্মদ আব্দুল হাসান এ চুক্তির বিষয়ে আরব নিউজকে বলেন, সউদি-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে এটি বড় ধরনের অগ্রগতি। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১১০ কোটি মার্কিন ডলার।

দূতাবাসের এ কর্মকর্তা বলেন, আমরা সৌদি আরবে প্রায় ২৫ কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করি। অন্যদিকে সৌদি আরব থেকে আমাদের আমদানির পরিমাণ ৮৫ কোটি মার্কিন ডলার।

বর্তমানে বাংলাদেশে অপরিশোধিত তেল, সার এবং পেট্রো-কেমিক্যাল রফতানি করে সৌদি আরব। অন্যদিকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, মাছ, চামড়াজাত পণ্য এবং খাদ্য আমদানি করে রিয়াদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে