,

শততম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : ১৫ মার্চ থেকে শ্রীলঙ্কার পি. সারা ওভালে শুরু হবে শ্রীলঙ্কা-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। এই টেস্টটি সিরিজের দ্বিতীয় টেস্ট হলেও বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসের শততম টেস্ট। শততম টেস্টকে সামনে রেখে শনিবার রাতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দলে অন্তর্ভূক্ত হয়েছেন ইমরুল কায়েস। স্কোয়াড থেকে বাদ পড়েছেন কামরুল ইসলাম রাব্বী। প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও দ্বিতীয় টেস্টের স্কোয়াডে রাখা হয়নি তাকে।

১৬ সদস্যের স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাশীষ রায়, ইমরুল কায়েস, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত।

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টটি ২৫৯ রানের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। প্রথম টেস্টে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় তথা শততম টেস্টে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সবার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা