,

সুন্দরীর মুখে জ্বলন্ত পান, যা ঘটলো (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক: এটাকে কোনও আজগুবি নাটকের দৃশ্য বলে মনে হতেই পারে। সুন্দরী ক্রেতার ঈষৎ দ্বিধাগ্রস্ততাকে তুচ্ছ করে বিক্রেতা যে পান তাঁর মুখে ঠুসে দিচ্ছেন, তাতে দাউ দাউ করে জ্বলছে আগুন। এই দৃশ্যে কিন্তু একটুএ ঘাবড়াচ্ছেন না রাজকোটের মানুষ। তাঁদের কাছে চুনীলাল পানওয়ালার এই কামাল আজ একেবারেই নৈমিত্তিক ব্যাপার।

তিন দশক ধরে পান বেচছেন চুনীলাল। বেনারসি, মঘাই— হরেক কিসিমের পান তাঁর হাতে কথা বলে। দূর-দূরান্ত থেকেও মানুষ খেতে আসেন চুনীলালের হাতের পান। কিন্ত গত ৮ বছর যাবৎ চুনীলাল না-খুশ। কম্পিটিশেন বাড়ছে। বেনারসি-মঘাই-বাংলার ছাঁচিপান যে কেউ নামিয়ে দিচ্ছে যখন তখন। কী করা যায় এমতাবস্থায়?

আট বছরের অধ্যবসায় আর রিসার্চে চুনীলাল আবিষ্কার করেছেন ‘জ্বলন্ত পান’। যাতে পান, সুপারি, লবঙ্গ, এলাচ, চুন খয়ের— সবই রয়েছে।কিন্তু তাতে এমন কিছু মেশান চুনীলাল, যা এক্কেবারে ‘ট্রেড সিক্রেট’। খদ্দের হাজির হলেই চুনীলাল পানে আগুন ধরান। দাউ দাউ করে যখন আগুন জ্বলতে শুরু করে, তখন তিনি পানটি ঠুসে দেন খদ্দেরের মুখে। তার পরে যা ঘটে, তা অবিশ্বাস্য।

চুনীলালের এই ‘আবিষ্কার’ কিন্তু বেশিদিন গোপন থাকেনি। রাজকোটের চৌহদ্দি পেরিয়ে নাসিক, দিল্লি বা অন্যত্রও ছড়িয়ে পড়েছে জ্বলন্ত পান। চুনীলালের অবদান কি মনে রাখছেন কেউ?

https://youtu.be/r6RefVtnYIM

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা