,

বাংলাদেশ এখন সম্পূর্ণরূপে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র : প্রধান বিচারপতি

news-image

নিউজ ডেস্ক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাংলাদেশ এখন সম্পূর্ণরূপে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। স্বাধীনতার কিছুকাল পরে ধর্মনিরপেক্ষতা থেকে এ রাষ্ট্রের বিচ্যুতি ঘটেছিল উল্লেখ করে তিনি বলেন, তখন দেশ পরিচালনায় অগণতান্ত্রিক সামরিক শাসনের কিছু বিধান রাখা হয়।

তিনি আরো বলেন, কিন্তু একটি সময় পর দেশে যখন আবার গণতান্ত্রিক সরকার চলে আসে, তখন আমাদের বিচার বিভাগ সেগুলোকে বাতিল করে দেয়। তাই দেশ এখন সম্পূর্ণভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।

আজ দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩২তম আবির্ভাব তিথি ও শুভ দোল পূর্ণিমা উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন ভারত থেকে আগত শ্রীমৎ গুরুরাজ কিশোর গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোঃ শাহজালাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা