,

২৫ মার্চকে গণহত্যা দিবস পালনের প্রস্তাব জাতীয় সংসদে পাস

news-image

২৫শে মার্চকে গণহত্যা দিবস পালনের প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়েছে। শনিবার চতুর্দশ অধিবেশনে এ প্রস্তাব উত্থাপন করেন জাসদের সংসদ সদস্য শিরীন আখতার। তার ধারাবাহিকতায় সংসদে সবার সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গ্রহণ করা হয়।
পরে এ বিষয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এসময় স্পিকারের অনুমতিতে একাত্তরের ২৫শে মার্চের পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার ভিডিওচিত্র সংসদে দেখানোর আহ্বান জানান তিনি।
এরপর প্রস্তাবের ওপর শুরু হয় সাধারণ আলোচনা। এপর সংসদ সদস্যরা ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ দিবস এবং পহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিসব হিসেবে পালনের প্রস্তাব করেন।
আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার ‘সংখ্যাতত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুলেছেন। আসলে শহীদের সংখ্যা নিয়ে কোনও সংশয় নেই। এমনকি মওদুদির ছেলেও এক সাক্ষাৎকারে জামায়াতের অফিসিয়াল প্রকাশনার উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘একাত্তরে পাকিস্তানি বাহিনীর হাতে বাংলাদেশে নিহতের সংখ্যা ৩৫ লাখ।’ এই সংখ্যা নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের ধিক্কার জানাই। তিনি ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাবটি সমর্থনের পাশাপাশি ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, পাকিস্তানিরা শুধু একাত্তরে আমাদের ওপর নয়, এখনও গণহত্যা চালিয়ে যাচ্ছে বেলুচিস্তানে। প্রস্তাবটি সমর্থন করে তিনি বলেন, আর্ন্তজাতিকভাবে এ গণহত্যার স্বীকৃতি আদায়ে সরকারকে তৎপর হওয়ার আহবান জানান।
জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশে এখনও পাকিস্তানের প্রেতাত্মা আছে। বাংলাদেশে আর কখনও যেন স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় আসতে না পারে, সেজন্য এই দিবস পালন করতে হবে।
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ এই দিনে সরকারি ছুটি দাবি করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে