,

পেটের দায়ে গায়ের চামড়া বেচছেন মেয়েরা, তৈরি হচ্ছে ওষুধ

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যায় যে, স্তনের আকারে পরিবর্তন ও গোপনাঙ্গের বৃদ্ধির অপারেশন করিয়ে নেয়া হচ্ছে। সমাজের একটি অংশ ‘ব্রেস্ট ইমপ্ল্যান্ট’ বা ‘এনলার্জ’ করার এই পদ্ধতিতে সামিলও হয়। কিন্তু, কৃত্রিম বৃদ্ধির জন্য প্রয়োজনীয় চামড়া কোথা থেকে আসে?

গরীবদের কাছ থেকে এই চামড়া ক্রয় করা হয় বলে ইয়ুথ কি আওয়াজ ওয়েবসাইটের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

চাঞ্চল্যকর এই রিপোর্টে উল্লেখ করা হয়, গরিব নেপালি নারীদের প্রতারণা করে এই চামড়া বিক্রিতে বাধ্য করা হয়। কসমেটিকের বাজারে এই চামড়া বিক্রি করা হয় ১০ হাজার টাকা প্রতি ১৩০ স্কোয়ার সেন্টিমিটার বা প্রতি ২০ বর্গ ইঞ্চি। চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে আসার পরই নরেচড়ে বসেছে নেপাল সরকার।

দেশের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী কুমার খাদকা জানিয়েছেন, ‘এই খবর শুনে আমরা স্তম্ভিত। সরকার এর তদন্ত করবে এবং দোষীদের শাস্তি দেবে। ’

নেপালে নারী ও শিশু পাচার এবং দেহব্যবসার খবর প্রায়ই শিরোনামে থাকে। কিন্তু, এই প্রথম চামড়া পাচারের অভিযোগ উঠেছে। ওই ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানানো হয়েছে, নেপাল থেকে যুবতী, মহিলাদের পাচার করা হয় ভারতের শহরগুলিতে। সেখানে যৌনপল্লিতে তাদের বিক্রি করে দেওয়া হয়। এরপর কয়েক বছর পর ড্রাগ দিয়ে বেহুঁশ অস্ত্রোপচারের পর তাদের চামড়া বের করা হয়। যা পাঠানো হয় ভারতের বিভিন্ন ল্যাবে। সেখানে সেই চামড়ার প্রক্রিয়াকরণের পর মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের বিভিন্ন দেশে পাঠানো হয়। সেখানেই কসমেটিক সার্জারির কাজে ব্যবহৃত হয় ওই চামড়া।

খবরটি প্রকাশ্যে আসার পরই রাস্তায় নেমেছে বিভিন্ন এনজিও। অবিলম্বে এই ইস্যুতে সরকার ব্যবস্থা নিক বলে দাবি তাদের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের