,

বড় দুঃখ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি : এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমার জীবনের বড় দুঃখ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। ক্ষমতায় থাকা অবস্থায় ২৫ মার্চকে গণহত্যা দিবস পালন করে যেতে পারি নাই। বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে ঘোষণা করে যেতে পারি নাই। এটাও আমার বড় দুঃখ। ‘

জাতীয় সংসদের চতুর্দশ ও শীতকালীন অধিবেশনে আজ শনিবার ২৫ মার্চ গণহত্যা দিবসের প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘২৯ ডিসেম্বর, ১৯৭০ সালে আমাকে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে বদলি করা হলো। এরপর মুক্তিযুদ্ধ শুরু হলো। আমি মুক্তিযুদ্ধ করতে পারি নাই। আমার জীবনের বড় দুঃখ, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। কিন্তু, মুক্তিযোদ্ধাদের জন্য অনেক বড় বড় কাজ করেছিলাম। মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান ঘোষণা করেছিলাম। ‘

বঙ্গবন্ধুর অবদানের কথা স্বীকার করে এরশাদ বলেন, তিনি আমাদের জাতির পিতা। তার জন্ম না হলে আমি সেনা প্রধান হতে পারতাম না। রাষ্ট্রপতিও হতে পারতাম না।

এরশাদ বলেন, ২৫ মার্চ কালো রাত্রির মাস, গণহত্যার মাস। রক্তের বন্যা বয়ে গিয়েছিল সেদিন। আমার বিশ্বাস এই দিবসটি সংসদে পাস হবে এবং আন্তর্জাতিকভাবে এর স্বীকৃতি লাভ হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে