,

নাসিরনগরে ব্যারিষ্টার এ রসুলের শতবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : উপমহাদেশের প্রথম মুসলিম ব্যারিষ্টার নাসিরনগর উপজেলার কৃতি সন্তান আবদুল রসুলের শতবার্ষিকী উপলক্ষে এ.রসুলের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা আজ শনিবার উপজেলার গুনিয়াউক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ছামদানী পিয়ারু মিয়ার সভাপতিত্বে সমন্বয়ক কবি আল ইমরানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাদব,গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন,কবি ও চলচিত্র অভিনেতা এবিএম সোহেল রশীদ,চন্দনাইশ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফি উদ্দিন মিতুল,দৈনিক সকালের খবরের সহকারী সম্পাদক সোহরাব শান্ত,প্রেসক্লাবের সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া,শিক্ষানবীশ আইনজীবি নাহিদা পাঠান তুহিন । প্রধান আলোচক ছিলেন কবি ও গবেষক তাবেদার রসুল বকুল। অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে মোস্তুফা ইয়াসমিন ফাউন্ডেশন থেকে ১১ গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের