বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটেজ দেখে কাঁদলেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে ২৫শে মার্চ রাতে পাক বাহিনীর বর্বরতার সচিত্র প্রতিবেদন প্রকাশের সময় কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জাতীয় সংসদে ১৮ মিনিট ধরে চলা এসব চিত্র দেখে সংসদ সদস্যরা নীরব হয়ে যান।

এর আগে বেলা ৩টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদের বৈঠকে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব উপস্থাপন করেন ফেনী-১ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দলের এমপি শিরিন আখতার।

এরপর ফ্লোর নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু ২৫শে মার্চই নয়। এর পথ ধরেই দেশে যে গণহত্যা শুরু হয়েছিল… অনেক সংসদ সদস্য আছেন এখানে যারা যুবক, একাত্তরের সেই ভয়াল চিত্র তারা দেখেননি। এখানে আলোচনা হবে। মাননীয় স্পিকার আপনার অনুমতি নিয়ে আমি ওই সময়কার কিছু ছবি-ভিডিও দেখাতে চাই, যেগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছিল।

সংসদ কক্ষে রাখা বড় পর্দায় একাত্তরে পাক বাহিনীর নির্মমতার বিভিন্ন চিত্র, ভিডিও দেখানো হয়। শরণার্থীদের দেশ ত্যাগ, গণহত্যার ছবি দেখানো হয়।

সচিত্র প্রতিবেদনের শুরুতে ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ছবি দেখানো হয়। প্রতিবেদনে ২৫শে মার্চ রাতে বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে স্বাধীনতার ঘোষণাপত্রটিও দেখানো হয়।

আর ওইসব স্থিরচিত্র ও ভিডিও দেখানোর সময় বারবার চোখ মুছছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু