,

মানবপাচারকারীদের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত: বেনজীর

news-image

নিজস্ব প্রতিবেদক : র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমদ বলেছেন, মানবপাচারকারীদের সর্বোচ্চ সাজা রয়েছে মাত্র ১২ বছর। কিন্তু ওই ধরনের অপরাধকে দমন করতে হলে ওই মানবপাচারকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত।
শনিবার বেলা ২টার দিকে রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে নিরাপদ অভিবাসন এবং মানবপাচার প্রতিরোধ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে বাংলাদেশ একটি ম্যাজিক কান্ট্রি হিসেবে গড়ে উঠছে। বাংলাদেশ তরতর করে অথনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু ঠিক এই সময়ে মানবপাচারকারীরা সক্রিয়ভাবে কাজ করছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা