,

হেরেই গেলেন লৌহমানবী ইরম শর্মিলা, নির্বাচনে না লড়ার ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মনিপুর রাজ্যের বিধানসভার নির্বাচনে রাজ্যের ক্ষমতাসীন দল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কংগ্রেস দলীয় নেতা ওকরাম ইবোবি সিংহ ২০০২ সাল থেকে ক্ষমতায় আছেন।

২০১২ সালে রাজ্যের বিরোধীদলের শক্ত অবস্থান সত্ত্বেও ইবোবির নেতৃত্বাধীন কংগ্রেস ৬০ আসনের ৪২টিতে জয় পায়। কিন্তু সেই সময়ের চেয়ে বর্তমানে মনিপুরে বিরোধীদল বিজেপির অবস্থান জোরাল হয়েছে। এর অাগে মনিপুরের রাজনীতিতে বিজেপির অাধিপত্য ও জোরালো অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ইবোবি।

এতসব চ্যালেঞ্জ সত্ত্বেও শুক্রবার ইবোবি সিংহ তার দলের জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে বলেন, ‘তার দল সংখ্যাগরিষ্ঠতা পাবে। আমরা এই নির্বাচনে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে আশাবাদী। ৪০ থেকে ৪২ আসনে জয় পাবো।’

কিন্তু সর্বশেষ নির্বাচনী ফল বলছে, ৬০ আসনের মনিপুরে বিজেপি ২৪, কংগ্রেস ১৯ ও অন্যান্য দল জয় পেয়েছে ৭ আসনে। মনিপুর বিধানসভার মসনদে বসার জন্য ৩১ আসনের প্রয়োজন।

মনিপুরের লৌহমানবী হিসেবে পরিচিত ইরম শর্মিলা ভোটে কোনো ফ্যাক্টরই হতে পারেননি। ওকরাম ইবোবি সিংহের আসন থোবালে লড়াই করা শর্মিলা পেয়েছেন মাত্র ৯০ ভোট। রাজ্যের রাজনীতিতে আসার ঘোষনা দিয়ে চমক দেখালেও ভোটারদের টানতে ব্যর্থ শর্মিলা পরবর্তীতে আর কোনো নির্বাচনে লড়াই করবেন না বলে জানিয়েছেন।

মনিপুরে ভারতীয় সেনাবাহিনীর নৃশংসতার প্রতিবাদে গত বছরের ১৬ আগস্ট দীর্ঘ ১৬ বছরের অনশন ভাঙ্গেন ‘লৌহমানবী’ হিসেবে খ্যাত মানবাধিকার কর্মী ইরম শর্মিলা চানু। ওই সময় মধু খেয়ে অনশন ভাঙেন তিনি।

নতুন জীবনের প্রথম পদক্ষেপ হিসেবে অনশন ভেঙে শর্মিলা বলেন, ‘রাজনীতিতে আমার জ্ঞান নেই। আমি একজন সাধারণ মানুষ, ভগবান নই। তবে আমি রাজনীতিতে যাত্রা শুরু করতে চাই। মানুষ আমাকে লৌহমানবী বলে ডাকে। আমি ওই নাম নিয়েই বাঁচতে চাই।’

মনিপুরের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিলেও পরে পিপলস রিপাবলিক অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স নামে রাজনৈতিক দল গঠন করেন ৪৪ বছর বয়সী এই লৌহমানবী। এই দলের ব্যানারে মনিপুরের নির্বাচনে অংশ নেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে