,

যুব মহিলা লীগের কমিটি অপরিবর্তিত

news-image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নাজমা আকতার ও অপু উকিল।

দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে একজন ও সাধারণ সম্পাদক পদে শুধু একজনের নামই প্রস্তাব করেন কাউন্সিলররা। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে।

উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিন ও সাধারণ সম্পাদক তাহেরা খাতুন লুৎফা। এবং দক্ষিণের সভাপতি ফরিদা ইয়াসমিন ঝুমা ও সাধারণ সম্পাদল নিলুফা রহমান।

প্রায় ১৩ বছর পর শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন উদ্বোধন হয়।

২০০২ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটির প্রথম সম্মেলন হয় ২০০৪ সালের ৫ মার্চ। সভাপতি পদে আসেন নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক করা হয় অপু উকিলকে। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা