পাঁচ বছরে পাট থেকে আয় গার্মেন্টস সমান হবে : পাট প্রতিমন্ত্রী
পাঁচ বছরে পাট ও পাটজাত পণ্য রফতানি আয় তৈরি পোশাক থেকে আয়ের সমান হবে বলে জানিয়েছে, পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। তিনি বলেন, বিগত দিনে ষড়যন্ত্র করে পাটকে ধ্বংশ করা হয়েছে। বিদেশি স্বার্থ রক্ষায় দেশের পাটকল বন্ধ করা হয়েছিল; পাটের সাথে সংশ্লিষ্ট সংস্থাকেগুলো দুর্নীতিবাজে পরিণত করা হয়েছিল; পাটকল বিক্রির মাধ্যমে সরকারি সম্পদ লুটপাট করা হয়েছিল এবং কৃষকদের হতাশ করার মধ্য দিয়ে দেশের পাট চাষকে ধ্বংস করা হয়েছিল।
শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনৈতিক ইকোনোমিক ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘অর্থনৈতিক প্রবৃিদ্ধতে পাট খাতের সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। ইআরএফ এর সভাপতি সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিএমসির চেয়ারম্যান ড. মাহামুদুল হাসান, ইআরএফ এর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, পাট খাতের উদ্যোক্তা রেজাউল করিম, রাশেদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সিপিডি’র গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম।
পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে নানামুখি উদ্যোগ নেওয়া হয়েছে এ কারণে লোকশান কমতে শুরু করেছে। চলতি বছরে লোকশান ২০০ কোটি টাকা কমে লোকশানের পরিমান দাঁড়াবে ৪০০ কোটি টাকা। পাটের জনপ্রিয়তা আবার আগের স্থানে ফিরে আসছে। মেলাগুলোতে মানুষ উপছে পড়ছে। পাট থেকে নানা প্রকার পণ্য কেনা শুরু করেছে। পাটজাত পণ্যের উপযোগিতা, পরিবেশ সম্মত ও বাহারী ডিজাইনের কারণে মানুষ পাটের দিকে ঝুকছে। দেশের মানুষের এই মনোযোগকে লক্ষ্য রেখে পাটের বহুমুখি ব্যবহার বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, দেশে ২৯২ কোটি পাটের বস্তা প্রয়োজন। প্রয়োজনের অর্ধেক বস্তার ব্যবহার করা সম্ভব হলে দেশে উৎপাদিত পাটের ৩০ শতাংশ কাজে অভ্যান্তরিন লাগানো যাবে। এটা সম্ভব হলে বৈদেশিক বাজারের পাশাপাশি পাটশিল্পকে অভ্যান্তরিন বাজার নির্ভশীল শিল্পে পরিনত করা সম্ভব হবে।
রাষ্ট্রায়ত্ব পাটগুলোতে শ্রমিক-কর্মচারিদের বেশি মজুরি দিতে হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এটা যৌক্তিক ব্যয়। এর জন্য আমাদের মাথা ব্যথা নেই। তবে পাট ক্রয়, পরিবহন ও পাটকল ব্যবস্থাপনার ক্ষেত্রে যে দুর্নীতি হয় তা আমরা কমাতে চাই। ইতেমধ্যে কমিয়েছি। দেশে বর্তমান পাট বীজের চাহিদ্ া৬ লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশে উৎপাদিত হয় মাত্র ১০ শতাংশ। আগামীতে দেশে পাটবীজ উৎপাদনের হার বৃদ্ধি করা হবে বলেও উল্লেখ করেন পাট প্রতিমন্ত্রী।
পাট নিয়ে সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতার সক্ষম শিল্পে পরিনত করার দৃষ্টি ভঙ্গিতে করতে সরকারকে প্রতি আহবান জানান সিপিডি’র গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, প্রতিযোগি দেশের তুলনায় পাটজাত পণ্যের উৎপাদন খরচ বেশি। দেশের মেশিনপত্র মেরামত ও নতুনিকারণে ব্যয় বেশি; বেশি দামে খারাপ মানের পাট ক্রয় করা হয়; কারিগরি দক্ষতার প্রয়োগ নেই এবং মেশিন সঠিকভাবে পরিচর্চা করা হয় না। এ সব কারণে উৎপাদন খরচ বেশি হয়। এ সব সমস্যা সমাধান না করে অব্যাহতভাবে অর্থ সহায়তা দিয়ে গেলে পাটের উন্নতি হবে না বলেও মনে করেন এই গবেষক।
পাট নিয়ে পাঠেও অবহেলা করা হয়েছে বলে মনে করেন ইআরএফ এর সভাপতি সাইফ ইসলাম দিলাল। তিনি বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যের অংশ হলেও পাঠ্য বইয়ে পাট নিয়ে প্রয়োজনীয় লেখা নেই। পাটের সঙ্গে বাঙালীর স্বাধীনতা সংগ্রাম ও ঐতিহ্যের যে সংযোগ আছে তা জানার জন্য পাট নিয়ে বই, গবেষণা ও কোর্চ এবং গবেষণার জোর দেন।











