,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১১৮ কেজি ভারতীয় গাঁজাসহ প্রাইভেটকার আটক

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় ১১৮ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জানা যায়, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সরাইলের অধীনস্থ বিজয়নগরের আলীনগর ক্যাম্পের হাবিলদার শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা চান্দুরা-আখাউড়া সড়কে টহল দেবার সময় গোপন সংবাদে খবর পায় চম্পকনগর ইউনিয়নের গেরাগাঁ এলাকা দিয়ে ভারতীয় বিপুল পরিমান গাঁজা পাচার হচ্ছে। ঘটনাস্থলে বিজিবি সদস্যরা উপস্থিত হলে মাদক পাচার কাজে ব্যবহৃত প্রভক্স সাদা রংয়ের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩৩-৩৬৮৫) রেখে পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশি চালিয়ে ১১৮ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্র জানায়। স্থানীয় জানায়, গাঁজার এই চালানটি গত রাতে প্রতিবেশী দেশ ভারত থেকে সীমান্তবর্তী কালাছড়া দিয়ে পাচার করে মাদক ব্যবসায়ী হারুন, নলগড়িয়া গ্রামের ওয়াসিম, নোয়াগাঁও এর আমিন ভুইয়া এবং খিরাতলা গ্রামের জিতু মিয়া। এরা সবাই এলাকার প্রভাবশালী মাদক ব্যবসায়ী।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা