বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশেই আছেন শাবনূর : স্বামী অনিক

news-image

হঠাৎ করে দেশ ছেড়েছেন শাবনূর- আজ (শনিবার) এমন একটি খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তার মায়ের বরাত দিয়ে সংবাদটি ফলাও করে প্রকাশ করা হয়।

কিন্তু শাবনূরের স্বামী অনিক বিষয়টি অস্বীকার করে বলেছেন, শাবনূর দেশেই আছেন। তিনি অস্ট্রেলিয়া যাননি।

এ বিষয়ে শাবনূরের মোবাইলে ফোন দিলে রিং হলেও তিনি রিসিভ করেননি।

অন্যদিকে তার মা গণমাধ্যমে বলেছেন ‘শাবনূর দেশে নেই। ছেলে অসুস্থ, জ্বর। তার চিকিৎসা ও ব্যক্তিগত কাজে অস্ট্রেলিয়া গেছেন।’

এ কথার প্রেক্ষিতে শাবনূরের স্বামী অনিক বলেন, ‘সামান্য জ্বরের কারণে ছেলেকে চিকিৎসা করতে অস্ট্রেলিয়া যাওয়ার কোনো কারণ দেখছি না। সে অস্ট্রেলিয়া যায়নি। ঢাকাতেই আছে। একটি ছবির শুটিংয়ের প্ল্যান চলছে। সেটা শেষ করেই অস্ট্রেলিয়া যাবে।’

দু’পরিবার থেকে দুই ধরনের বক্তব্যে বেশ কিছুটা গরমিল রয়েছে। বক্তব্যের অসামঞ্জস্যতা থেকেই বিষয়টি স্পষ্ট, স্বামীর সঙ্গে মোটেও বনিবনা হচ্ছে না এক সময়ের ঢাকাই চলচ্চিত্রের এ রোমান্টিক নায়িকার।

কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, অনিকের সঙ্গে বিচ্ছেদ ঘটছে শাবনূরের। তাদের মধ্যে আর বনিবনা হচ্ছে না। তখন বিষয়টি গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন শাবনূর।

তিনি বলেছিলেন, ‘আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। ছেলে আইয়ান ও স্বামী অনিককে নিয়ে বেশ সুখেই সংসার করছি আমরা।’

শাবনূরের এ মন্তব্যে তখন গুজব থেমে গেলেও এখন তার মা ও অনিকের বিপরীত মন্তব্যে তা আবার ডালপালা মেলতে শুরু করেছে।

কারণ, মায়ের বক্তব্য অনুযায়ী শাবনূর অস্ট্রেলিয়া গেলেও অনিক বলছেন, তিনি দেশে রয়েছেন। অর্থাৎ স্বামীর সঙ্গে আদপে কোনো যোগাযোগ নেই শাবনূরের। বিষয়টি আরও স্পষ্ট হয়, দীর্ঘদিন পর দেশে ফিরে শাবনূর ঢাকায় তার মায়ের বাসাতেই অবস্থান করছেন।

শাবনূরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, স্বামীর বাড়িতে একবারের জন্যও নাকি যাননি তিনি। তবে অস্ট্রেলিয়া যাননি শাবনূর- স্বামী অনিক এমনটি বললেও নিজেদের সংসারের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খোলেননি তিনি।

১১ মাস পর গত ফেব্রুয়ারির ১১ তারিখ ঢাকায় এসেছিলেন অভিনেত্রী শাবনূর। মাস না পুরতেই আবারও অস্ট্রেলিয়া চলে গেলেন তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর বাবা শাহজাহান চৌধুরী জানান, বৃহস্পতিবার (৯ মার্চ) জরুরি প্রয়োজনে শাবনূর অস্ট্রেলিয়া উড়াল দিয়েছেন।

তিনি বলেন, শাবনূর যখন ঢাকায় এসেছিল, তখন বলেছিল এবার কয়েক মাস ঢাকায় থাকবে। কিন্তু অস্ট্রেলিয়ায় হঠাৎ করে জরুরি কিছু কাজ পড়ে যাওয়ায় তাড়াতাড়ি চলে যেতে হয়েছে তাকে।

জানা গেছে, শাবনূরের একমাত্র সন্তান আইজানের শরীরটা ভালো যাচ্ছিল না। তার চিকিৎসা এবং ব্যক্তিগত কিছু কাজে এ যাত্রায় ঢাকা ছেড়েছেন একসময়ের লাস্যময়ী শাবনূর।

প্রসঙ্গত, এক দশক আগের ছিপছিপে গড়নের শাবনূর আর আগের মতো নেই। তিনি ২০১১ সালের ডিসেম্বরে যশোরের ছেলে অনিককে বিয়ে করে প্রবাসী হয়েছেন, সংসারী হয়েছেন। চলচ্চিত্রের সঙ্গে তার আগের মতো আর সখ্যতা নেই।যুগান্তর

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু