,

৩ রানে ৫ উইকেট রশিদের

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন আফগান লেগ স্পিনার রশিদ খান। ২ ওভার বল করে মাত্র ৩ রানে তুলে নেন ৫ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত কম বল করে ৫ উইকেট নেই আর কারও। তবে সমান রানে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে কেবল রঙ্গনা হেরাথের।

গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৪ রান তোলে আফগানিস্তান। মাত্র ৫৮ বলে ৭ চার ও ৫ ছয়ে ৯০ রান করেন নাজিব তারাকাই। আর ১৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৪ রান করেন মোহাম্মদ নবী।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে আয়ারল্যান্ড। ৬ ওভারে তুলে নেয় ৬৪ রান। এরপর বৃষ্টি নামলে আইরিশদের লক্ষ্য দাঁড়ায় ১১ ওভারে ১১১। রশিদের দুর্দান্ত বোলিংয়ে ১১ ওভারে ৯ উইকেটে ৯৩ রান করে তারা। নিজের প্রথম ওভারেই রশিদ নেন দুই উইকেট। পরের ওভারে তিনটি।

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৭ রানের এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে আফগানিস্তান। টানা টি-টোয়েন্টি জয়ে বিশ্ব রেকর্ড বাড়িয়ে নিয়েছে দশ ম্যাচে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা