,

অল্পের জন্য বিমানের ২৪৯ আরোহীর প্রাণ রক্ষা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে ভারতীয় একটি বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে হাঙ্গেরীয় একটি যুদ্ধ বিমানের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তার ২৪৯ আরোহী।

শুক্রবার এ ঘটনা ঘটে বলে এয়ার ইন্ডিয়ার বরাতে খবর দিয়েছে এনডিটিভি।

এতে বলা হয়, ২৩১ জন যাত্রী ও ১৮ জন ক্রু নিয়ে এয়ার ইন্ডিয়ার AI 171 বিমানটি শুক্রবার সকাল ৭টায় মুম্বাই থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করে।

হাঙ্গেরি পর্যন্ত যাওয়ার পর ফ্রিকুয়েন্সি ওঠা-নামা করায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটির।

এরপরেই বিমানটি উদ্ধারে এগিয়ে আসে হাঙ্গেরিয়ান কর্তৃপক্ষ। তাদের পাঠানো একটি যুদ্ধবিমান ভারতের বিমানটিকে স্কট করে নিরাপদে নিয়ে যায়।

এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা জানান, নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন হলে বিমানটি বেলা ১১টা ৫ মিনিটে নিরাপদে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারিতে ভারতের আরেকটি বিমানে এ ঘটনা ঘটেছিল। ওই সময় জার্মানির যুদ্ধবিমান ৩০০ জনের বেশি যাত্রীবাহী বিমানটিকে স্কট করে বিপদমুক্ত করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা