,

লাঞ্চের পর তিন উইকেট পতনে পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে পরাজয় দেখছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৮০ রান। মেহেদী হাসান মিরাজ ৬ এবং মুস্তাফিজুর রহমান ০ রান নিয়ে ব্যাট করছেন।

শনিবার আগের দিনের ৬৭ রান নিয়ে ৫ম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। কোনো রান যোগ করার আগেই গুনারত্নের বলে বোল্ড হন সৌম্য। তিনি ৫৩ রান করেন। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন মুমিনুল হকও। তিনি মাত্র ৫ রান করে দিলরুয়ান পেরেরার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। আর ১৯ রান করা তামিমকে আউট করে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন পেরেরা।

অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে বাংলাদেশ তাকিয়ে থাকলেও তিনি হতাশ করেন। মাত্র ৮ রান করে হেরাথের বলে সাজঘরে ফেরেন সাকিব। ওই ওভারেই কোনো রান না করেই আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ।

এরপর দলের হাল ধরেন মুশফিক। উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসকে সঙ্গে নিয়ে ৫৪ রানের মূল্যবান জুটি গড়ে ভালো কিছু করার ইঙ্গিত দেন মুশফিক। তবে লাঞ্চ বিরতির পরই যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। ব্যক্তিগত ৩৪ রানে সান্ডাকানের করা লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মুশফিক। এরপর ৩৫ রান করা লিটন দাস হেরাথের বলে সাজঘরের পথ ধরেন।

এর আগে ৬ উইকেটে ২৭৪ রানে শ্রীলংকা তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। আগের ১৮২ রানের লিড থাকায় বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৫৭ রানের।

শুক্রবার গলে টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ভালো সূচনা পায় স্বাগতিক শ্রীলংকা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও দিমুথ করুনারত্নে বাংলাদেশী বোলারদের দারুণ ভোগান।

তবে আক্রমণে এসে দলীয় ৬৯ রানে দিমুথ করুনারত্নকে সাজঘরে পাঠান পেসার তাসকিন আহমেদ। মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেয়ার আগে তিনি করেন ৩২ রান।

এরপর মেন্ডিস ও থারাঙ্গা মিলে ৬৯ রানের জুটি গড়েন। ১৯ রান করা মেন্ডিসকে আউট করে জুটি ভাঙেন সাকিব। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন ওপেনার উপুল থারাঙ্গা। তিনি ১১২ রান করে মিরাজের বলে বোল্ড হন।

পরের ওভারেই নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন সাকিব। অ্যাশলে গুনারত্নেকে ০ রানে সাজঘরে পাঠান সাকিব। এরপর নিরোশান ডিকওয়েলাকে ব্যক্তিগত ১৫ রানে সাজঘরে পাঠিয়ে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন মিরাজ। দিলরুয়ান পেরেরা ৩৩ রানে মোস্তাফিজের বলে আউট হলে ইনিংস ঘোষণা করে শ্রীলংকা। দিনেশ চান্ডিমাল ৫০ রানে অপরাজিত থাকেন।

এর আগে বৃহস্পতিবার সফরকারী বাংলাদেশ প্রথম ইনিংসে ৩১২ রানে গুটিয়ে গেলে লংকানরা ১৮২ রানের লিড পায়। প্রথম ইনিংসে স্বাগতিকরা করেছিল ৪৯৪ রান। অধিনায়ক মুশফিকুর রহিমের ৮৫ রানে ভর করে ফলো-অন এড়ায় টাইগাররা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা