সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ নিষেধ!

news-image

অনলাইন ডেস্ক : কিছু সিনেমা আছে যেগুলোতে ‘অ্যাডাল্ট’ তকমা দেওয়া। অর্থাৎ, এ সিনেমাগুলো শুধু প্রাপ্তবয়স্করাই দেখতে পারবেন। কিন্তু, এমন জায়গাও কি আছে যেখানে শুধু প্রাপ্তবয়স্কদেরই ঢোকার অধিকার? হ্যা, আছে। আজ জানাবো এমন পাঁচটি জায়গার কথা যেখানে ১৮ বছর বয়স না হলে প্রবেশের অধিকার নেই কারও।

নগ্ন রোলারকোস্টার
সাউহেংড এর সাহসিক আইসল্যান্ডীয় নগ্ন রোলারকোস্টারের যথেষ্ট নাম রয়েছে। অক্টোবর ২০১৫ সালে হাড় কাপানো ঠান্ডা থাকা সত্তেও মানুষ এখানে কাপড় ছাড়াই রোলারকোস্টারে উঠেছিলেন। এটা তারা আবেগের জন্য করেননি, বরং ক্যান্সার হাসপাতালের জন্য করেছিলেন। এই নগ্ন রাইডকে গিনেস বুকেও রেকর্ড করা হয়েছে।

আটলান্টার চরম পোড়ো বাড়ি
প্রাপ্তবয়স্কদের ট্যাগ দিয়ে তৈরি এই হানাবাড়ি প্রত্যেকটি কোণ আপনাকে ভয় পেতে বাধ্য করবে। এখানে টুর অফ্ টর্চার রয়েছে যেখানে আপনি দেখতে পারবেন মানুষের ওপর কিভাবে নির্যাতন করা হয়। এর সাউন্ড এফেক্ট বেশ ভীতিকর। বর্তমানে এখানে বিশেষ ধরনের অ্যালিভেটর শুরু করা হয়েছে যেখানে অতিথিদের ভয়ানক বেজমেন্টে নিয়ে যাওয়া হয়।

বিএইচ মালোরকা
এটি প্রাপ্তবয়স্কদের জন্য বিশ্বের প্রথম ওয়াটার পার্ক। পার্কটি স্পেনে। ২০১৫ সালে সানডে টাইমসে পৃথিবীর ১০০টি শ্রেষ্ঠ হলিডে ডেস্টিনেসনে বিএইচ মালোরকাকে (bh mallorca)অন্তর্ভুক্ত করার সম্পর্কে বলেছিল “the genius who came up with the concept of the world’s first adults-only waterpark deserves a knighthood.” পার্কটি খোলা হয়েছিল ২০১৫ সালে। ৩৬০ ডিগ্রি লুপের রোলারকোস্টারও রয়েছে। এখানে প্রাপ্তবয়স্কদেরই প্রবেশাধিকার। এই পার্কে গিয়ে গায়ে খুব বেশি জামা-কাপড় রাখার নিয়ম নেই। খোলার পর রাতারাতি পার্কটি জনপ্রিয় হয়ে ওঠে।

ফ্রান্সের ওয়াইন থিম পার্ক
Cite du Vin এর অর্থ হলো মদের শহর। ফ্রান্সের বোরডিউস অঞ্চলে এই থিম পার্ক রয়েছে। যেখানে সবচেয়ে বেশি ওয়াইন তৈরি করা হয়। ওয়াইন থিম পার্কটি খোলা হয়েছিল ২০১৬ সালের জুন মাসে। এখানে ২০টি ওয়াইন সেক্সন রয়েছে। যেখানে ওয়াইনের ইতিহাসের সাথে সংস্কৃতিকেও বোঝানো হয়েছে। ২৫০টি আসনের অডিটরিয়াম রয়েছে।

লন্ডনের অমোরা সেক্স অ্যান্ড রিলেশানসিপ একাডেমি
অমোরা সাধারণ স্কুল বা একাডেমির মত নয়, এখানে সেক্স সম্পর্কে বিস্তারিত শেখানো হয় এবং যারা এখানে পড়াশুনো করে তাদের স্বয়ং অধ্যয়নরত থেকে সবকিছু শিখতে হয়। এখানে অগণিত ভাস্কর্য রয়েছে, যাদেরকে দেখে বুঝতে হয়। কিসিং অ্যাবিলিটিকে কীভাবে বাড়ানো যায় সেই রকমই বিষয়গুলিকে বোঝানোর জন্য অগণিত ভাস্কর্য রয়েছে। পৃথক পৃথক বিষয়ের জন্য ৯টি জোন তৈরি করা হয়েছে। সেন্ট্রাল লন্ডনের মধ্যে কভেন্ট্রি স্ট্রিটে অবস্হিত এই একাডেমি এপ্রিল ২০০৭ সালে শুরু হয়েছিল।- ইন্টারনেট

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি