,

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় : নিহত ৩৮, গৃহহীন ৫৩ হাজার

news-image

ঘূর্ণিঝড়ে ‘এনওয়া’র আঘাতে আফ্রিকা মহাদেশের দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারে ৩৮ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও আরো ১৫৮ জন আহত এবং ৫৩ হাজার মানুষ গৃহহীন হয়েছে বলেও জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। -খবর দ্য হিন্দু’র।
প্রাথমিকভাবে দেয়া তথ্যে জানানো হয়, ঘূর্ণিঝড়ে ১০ জনের মৃত্যু এবং ১০ হাজার মানুষ ঘর হারিয়েছে। কিন্তু পরবর্তীতে জানানো হয়, শুধুমাত্র দেশটির রাজধানীতেই এই ঘূর্ণিঝড়ের আঘাতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে ৩২ হাজার মানুষ।
ঘূর্ণিঝড়টি বর্তমানে গতি হারিয়ে মাদাগাস্কার থেকে ৪০০ কিলোমিটার দূরে চলে গেছে। কিন্তু যাওয়ার আগে বড় ধরণের ক্ষতি করে গেছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের। ২০১২ সালে ঘূর্ণিঝড় ‘ইরিনা’ ও ‘গিভেন্না’র কারণে দেশটিতে ১০০ জনের বেশি প্রাণ হারিয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা