,

বীনা মালিকের সংসারে ভাঙন

news-image

বিনোদন ডেস্ক : রিয়েলিটি শো বিগ বস দিয়ে আলোচনায় আসা বীনা মালিক গত তিন বছর ধরেই ছিলেন আলোচনার বাইরে। এই তিন বছর স্বামী এবং দুই সন্তান নিয়ে ব্যস্ত ছিলেন। বিয়ের তিন বছরের মাথায় স্বামী আসাদ খাট্টাকের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে আবারও আলোচনায় এসেছেন পাকিস্তানের বিতর্কিত এ অভিনেত্রী।

২০১৩ সালের ২৫ ডিসেম্বর দুবাইয়ে প্রবাসী পাকিস্তানি ব্যবসায়ী আসাদ বশির খাট্টাককে বিয়ে করেন বীনা। এরপর দুই সন্তান, স্বামী-সংসার নিয়ে সুখেই ছিলেন। কিন্তু বিয়ের পর বীনার ফের অভিনয়ের ফেরার সিদ্ধান্তে রাজি হচ্ছিলেন না আসাদ। এই নিয়ে শুরু হয় অশান্তি। বেশ কিছুদিন ধরে তারা আলাদা থাকতে শুরু করেন।

চলতি বছরের জানুয়ারিতে লাহোরের একটি পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেন বীনা। এ ব্যাপারে বীনার স্বামী আসাদকে আদালতে উপস্থিত হওয়ার জন্য বলা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। পরে গত মাসে বীনার বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্তে সায় দেয় আদালত। তবে যৌতুক হিসেবে স্বামীর কাছ নেয়া অর্থের ২৫ ভাগ বীনাকে ফিরিয়ে দিতে আদালত নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা