,

এক দৃশ্যের জন্য তিন বছর অপেক্ষা

news-image

বিনোদন ডেস্ক : রমেশ সিপ্পি পরিচালিত বলিউডের কালজয়ী সিনেমা শোলে। এতে জয় চরিত্রে অভিনয় করেছেন ‘বিগ বি’খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। এ অভিনেতা জানান, শোলে সিনেমার একটি দৃশ্য শুটিংয়ের জন্য তিন বছর অপেক্ষা করেছিলেন সিনেমাটির পরিচালক।

সম্প্রতি ‘রমেশ সিপ্পি অ্যাকাডেমি অব সিনেমা অ্যান্ড এন্টারটেইনমেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন বলেন, ‘শোলে’র এই দৃশ্যটি হয়তো আপনার মনে আছে, যেখানে জয়া (বচ্চন) বারান্দায় বাতি জ্বালাচ্ছিলেন এবং আমি বাইরে হারমোনিকা বাজাচ্ছিলাম। দৃশ্যটির শুটিংয়ের জন্য এক বিশেষ আলোর প্রয়োজন ছিল। আমাদের চিত্রগ্রাহক দ্বারকা দিবেচা সূর্যাস্তের সময় শুটিং করতে চেয়েছিলেন। আপনারা বিশ্বাস করবেন না রমেশ জি প্রায় তিন বছর অপেক্ষার পর দৃশ্যধারণ করতে সক্ষম হয়েছিলেন।’

৭৩ বছর বয়সি এ অভিনেতা আরো বলেন, “আমরা যতবারই দৃশ্যটির শুটিং করতে গেছি ততবারই আলো নিয়ে কোনো না কোনো সমস্যা দেখা দিতো। রমেশ জি বলেছিলেন, ‘যতক্ষণ পর্যন্ত ঠিক মতো আলো না পাওয়া যাবে আমরা শুটিং করব না।’ আমরা ওই দৃশ্যটির শুটিংয়ের জন্য তিন বছর অপেক্ষা করেছি।”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা