,

বিশ্ব এখন বড় মানবিক সংকটে: জাতিসংঘ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :জাতিসংঘ দাবি করেছে, ১৯৪৫ সালে জাতিসংঘের প্রতিষ্ঠার পর এখন বিশ্ব সবচেয়ে বড় মানবিক সংকটে পড়েছে। চারটি দেশের অন্তত দুই কোটি মানুষ চরম দুর্ভিক্ষের মুখোমুখি বলে জানিয়ে সংস্থাটি।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান স্টেফান ওব্রায়েন নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া আর নাইজেরিয়ার অন্তত দুই কোটি মানুষ অনাহার আর অভাবের মধ্যে পড়েছে।
জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে এতদিনে কখনো এত বেশি মানুষ এমন সংকটের মুখোমুখি হয়নি।
নিরাপত্তা পরিষদে মি. ওব্রায়েন বলেছেন, ‘যদি এখনি সমন্বিত পদক্ষেপ নেয়া না হয়, তাহলে এসব দেশের বহু মানুষ মারা যাবে। বিশেষ করে ইয়েমেনের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন। কারণ দেশটির দুই তৃতীয়াংশ জনগোষ্ঠী, যাদের সংখ্যা এক কোটি ৯০ লাখ সংকটে পড়েছে এবং সেখানকার পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।’’
সর্বশেষ এই সতর্ক বার্তায় জাতিসংঘ বলছে, এসব দেশে যে গভীর মানবিক সংকটের তৈরি হয়েছে, তা সামলাতে জাতিসংঘের পর্যাপ্ত রসদপত্র নেই।
এই সংকট সামলাতে হলে এখনি বিশ্বের দেশগুলোকে এগিয়ে আসতে হবে বলে তাগিদ দিয়েছে সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা